সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক দিনেই ভোটগ্রহণ করা হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ২২৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক দিনেই ভোটগ্রহণ করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আনপিও) অনুযায়ী একাধিক দিনে ভোটগ্রহণের কোনো সুযোগ নেই।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ আজ বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দশ আঞ্চলিক ও ৬৪ জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে কমিশন।

শনিবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জাতীয় নির্বাচনে একাধিক দিনে ভোট নেয়ার পরিকল্পনার কথা জানান।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে তিনশ’ আসনে আরপিও অনুসারে একদিনেই নির্বাচন হবে। একাধিক দিনে নির্বাচন করার পরিকল্পনা কমিশনের আপাতত নেই। সরকার থেকে এ ব্যাপারে কোন ম্যাসেজও আসেনি। আরপিওতে আছে জাতীয় সংসদ নির্বাচন একদিনেই করতে হবে। ধাপে ধাপে ভোট করতে হলে আরপিও পরিবর্তন করতে হবে।’

নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যাবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএম’র বিষয়ে আলোচনা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে কি না সে বিষয়ে আলোচনা হয়নি। সামনের স্থানীয় সরকার নির্বাচন ও সিটি কর্পোরেশনের নির্বাচনে ইভিএম ব্যবহারে কমিশনের আগ্রহ রয়েছে।

নিবন্ধিত রাজনৈতিক দলের যাচাই-বাছাইয়ের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সচিব বলেন, বর্তমানে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তাদের কাছে কমিশন কিছু প্রতিবেদন চেয়েছিল। অনেকে প্রতিবেদন দিয়েছে।

এছাড়া নতুনভাবে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন চাওয়া হয়েছিল। ইতোমধ্যে শতাধিক দল নিবন্ধন পেতে আবেদন করেছে। আগামীকাল সোমবার নির্বাচন কমিশনে সভা রয়েছে সেখানে বিষয়গুলো উপস্থাপন করা হবে। হয়তো কাল এ বিষয়ে জানানো যাবে।

তিনি বলেন, আজ জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দেশের সকল ভোট কেন্দ্র সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া ২৯ মার্চ দেশের কয়েকটি পৌরসভায় নির্বাচন হবে। সেগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451