শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে একজন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ২৬৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাস ও ব্যাটারি চালিত
ইজিবাইকের সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে।
এতে আহত হয়েছে চারজন। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের
সদর উপজেলার বিজয় পাশায় দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান
কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামের মৃত
গনি মুন্সির ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম
জানান, ব্যাটারি চালিত ইজিবাইক কাশিয়ানী থেকে গোপালগঞ্জ
যাচ্ছিল। সেটি বিজয় পাশায় পৌঁছালে চাকা ফেটে চালক নিয়ন্ত্রণ
হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লোকাল
বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। পরে
বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
এলাকাবাসীর সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল
হাসপাতালে নেওয়ার পথে মশিউর রহমান মারা যান। মারাত্মক আহত
তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451