শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় সরকারী রাস্তার গাছ কাটার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ২৬৬ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
সাতক্ষীরার তালা উপজেলার রাস্তার সড়কের পাশের সরকারী গাছ কেটে
বিক্রি করার অভিযোগ উঠেছে। তবে, বিষয়টি স্থানীয়
প্রশাসনকে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও
অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি সদস্য বিকাশ মন্ডলের ছত্রছায়ায়
গাছ কেটে বিক্রি করেছে। তিনি প্রশাসনের সাথে দফারফা করার
চেষ্টা করছে বলে জানান স্থানীয়রা।
বুধবার (১৪ মার্চ) সকালে উপজেলার রায়পুর গ্রামের পূর্বপাড়া
সার্বজনীন পুজা মন্ডপ সংলগ্ন সরকারি সড়কের দুইটি গাছ
কাটার কার্যক্রম চলছিল। রায়পুর গ্রামের সুধীর গোলদারের ছেলে
প্রভাষ গোলদার ২০ হাজার টাকায় ওই গাছ বিক্রি করেন।
শনিবার (১৭ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে ওই
দুইটি গাছের গোড়া খোড়া হয়েছে। কয়েকটি ডালপালা কাটা
হয়েছে।
এসময় স্থানীয়রা জানান, গাছ কাটার সময়ে খলিলনগর ইউনিয়ন
অফিসের তহশীলদার তালুকদার মোহাম্মদ হাছনাদ গাছটি কাটা
বন্ধ করে দেন। বর্তমানে গাছ কাটার কার্যক্রম বন্ধ থাকলেও তারা
গাছ কাটতে মরিয়া হয়ে উঠেছে। প্রশাসনের সাথে আতাতও শুরু
করেছে তারা। এজন্য জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে
প্রশাসন।
অভিযুক্ত প্রভাষ গোলদার জানান, ‘গাছটি খাসের উপর হলেও আমার
বাবার লাগানো তাই আমি কেটেছি। এলাকায় খাসের উপর
অনেকেরই গাছ এবং ঘরবাড়ি রয়েছে’।
খলিলনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) তালুকদার
মোহাম্মদ হাছনাদ বলেন,‘গাছের অবস্থান সরকারি জায়গায়,
তাই গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।’ তিনি জানান,
বিষয়টি নিয়ে গত ১৪ মার্চ ২৮ নং স্মারকে উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) এর নিকট একটি অভিযোগ দাখিল করা
হয়েছে’।

রায়পুর ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মন্ডল জানান, বিষয়টি
নিয়ে স্থানীয় ভাবে মিমাংশা করার চেষ্টা চলছে। তবে গাছ দুই
সরকারী জায়গায়।
খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আজিজুর রহমান রাজু
বলেন,বিষয়টি আমি শুনেছি। তবে গাছ দুইটি সরকারী
জায়গায়।
তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফরিদ হোসেন
বলেন, এখনও লিখিত কোনো অভিযোগ পায়নি। তবে অভিযোগ
পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451