শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর মিরপুরে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ১৪৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

রাজধানীর মিরপুরে নির্মানাধীন একটি ১৪ তলা ভবন থেকে পড়ে সুমন (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মামুন (১৯) ও সাদেক (২৫)।

দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর-১৩ নম্বর সেক্টরে রাকিন সিটি ডেভলপার কোম্পানির নির্মাণাধীন একটি ভবনের ১৪ তলার বাইরের অংশে কাজ করছিলেন হতাহত শ্রমিকরা। হঠাৎ মাচান ছিঁড়ে নিচে পড়ে যায় সুমন ও মামুন। অপর শ্রমিক সাদেক পাশের একটি রড ধরে ফেলায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451