বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উন্নত দেশেও সাশ্রয়ী ফেসবুক অ্যাপ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ৫৬৩ বার পড়া হয়েছে
উন্নত দেশেও সাশ্রয়ী ফেসবুক অ্যাপ

ইন্টারনেটের গতি বিবেচনায় উন্নত দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়া দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলোতে ২০১৫ সালে চালু হয়েছিল কম ডেটা খরচের অ্যাপ ‘ফেসবুক লাইট’। এবার ফেসবুক তাদের এই সাশ্রয়ী অ্যাপ উন্নত দেশগুলোতেও চালু করেছে। খবর সিএনএন।

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গত বৃহস্পতিবার থেকে ফেসবুক লাইট অ্যাপ ব্যবহারের সুবিধা পাচ্ছেন বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমাদের ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা দিতে উন্নত দেশগুলোতেও ফেসবুক লাইট অ্যাপ চালু করেছি। কম ডেটা খরচ করে সবাই যাতে ফেসবুক ব্যবহারের সুবিধা পায় সে লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।’

ফেসবুকের মূল অ্যাপের মতো এই লাইট অ্যাপেও সব সুবিধা পাওয়া যাবে। নিউজফিডে নতুন কিছু পোস্ট করা, ছবি আপলোড করা, ভিডিও দেখা এবং লাইক ও কমেন্ট করা যাবে এই অ্যাপ ব্যবহারে। তবে কিছু কিছু অঞ্চলে ফেসবুক লাইভ অপশন না দেখা যেতে পারে।

ফেসবুক ‘লাইট’ অ্যাপের আকার মাত্র ২৫২ কিলোবাইট (কেবি)। ২০১৫ সালে বাংলাদেশ, ভিয়েতনাম, নাইজেরিয়া, নেপাল, দক্ষিণ আফ্রিকা, সুদান, শ্রীলঙ্কা ও জিম্বাবুযয়েতে অ্যাপটি উদ্বোধন করা হয়। এই অ্যাপটি ফোনে যেমন কম জায়গা নেয়, তেমনি অ্যান্ড্রয়েড-চালিত কম দামি কিংবা কম সুবিধার ফোনেও সহজে চলে। ‘ফেসবুক লাইট’ নামের এ অ্যাপটি দ্বিতীয় প্রজন্মের নেটওয়ার্কেও চলে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451