শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মিতু তরুণ মুন্সীর গানের মডেল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ৩৩১ বার পড়া হয়েছে

বিনোদন ঃ- 

একদিকে কথামালা সাজিয়ে নিত্য নতুন গান লিখছেন। অন্যদিকে সেই কথামালায় সুর তুলছেন। তার লেখা ও সুরে সাম্প্রতিক সময়ে বেশ কিছু  গান প্রকাশ হয়েছে।  পাশাপাশি  গানে কণ্ঠও দিচ্ছেন তরুণ মুন্সী।

তাঁর কণ্ঠে- স্বার্থপর, আনলাকি থার্টিন, অবনী বাড়ি আছো?, ‘কিছু কিছু নাম্বার থেকে’ ‘মনের আশায়’, ‘চাইলে তুমি, ‘আশা নামের একটা পাখি’, ‘কারো কাছে’, ‘মনের মানুষ’ ইত্যাদি রোমান্টিক এবং স্যাড রোমান্টিক ধারার রক, হার্ড রক, মেলো রক গানগুলো  এখনো রয়েছে শ্রোতাদের ভাবনার বারান্দায়। এবার দর্শক-শ্রোতাদের  হৃদয়ে দোলা দিয়ে যেতে নতুন গান এবং গানের ভিডিও নিয়ে আসছেন তরুন মুন্সী। ‘বলিনি কিছুই’ শিরোনামের গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন তরুণ নিজেই। সঙ্গীতায়োজন করেছেন তরুণ মুন্সী এবং তানবীর দাউদ রনি। গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)।

ধামরাই এর বিভিন্ন মনোরম লোকেশনে ২ দিন চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত (মোশন রক এন্টারটেইনমেন্ট) । এতে মডেল হিসেবে দেখা যাবে মনোজ কুমার ও জাহানারা মিতুকে।

গানটি প্রসঙ্গে তরুণ মুন্সী বলেন, এই গানটির মাধ্যমে নতুন ডাইমেনশনে আমাকে চিনবেন শ্রোতারা। ভালোবাসা সকল শ্রোতার জন্য। যাদের জন্য আজও  গান গাওয়ার সাহস করি। আমি আশা করছি আমার এই প্রচেষ্টা সবার ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সুত্রে জানা যায়, ১৯ মার্চ সোমবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘বলিনি কিছুই’ গানের ভিডিও।  পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং ইয়ন্ডার মিউজিকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451