রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশের বিভিন্ন কারাগারে প্রায় ৭৫ হাজার কারাবন্দি : আইজি প্রিজন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ১৮০ বার পড়া হয়েছে

 

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

দেশের বিভিন্ন কারাগারে গড়ে প্রায় ৭৫ হাজার বন্দি থাকে। তবে তাদের মধ্যে ৩৫ দশমিক ৯ শতাংশ মাদকের সঙ্গে সংশ্লিষ্ট। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

রবিবার বেলা পৌনে ১১টার দিকে কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির হন আইজি প্রিজন। কারা সপ্তাহ ২০১৮ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, অভিনব কায়দায় কারাগারে মাদক ঢুকছে। কেউ গিলে মাদক আনছে। শুকনা মরিচের ভেতরে করে আনছে। কেউ আনছে পেঁয়াজের ভেতরে করে।

তবে কারারক্ষীদের ভুল ও সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন আইজি প্রিজন। তিনি বলেন, ‘আমাদেরও অনেক ভুল-ত্রুটি আছে। কারারক্ষীর সংখ্যাও কম।’

বিপথগামী কারারক্ষীদের প্রসঙ্গে তিনি বলেন, গত এক বছরে কমপক্ষে ২০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451