বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে এক বছর কারা ভোগের পর ৩৬ বাংলাদেশী যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ২৩২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:-
ভারতে এক বছর কারাভোগের পর ৩৬ বাংলাদেশী যুবতীকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে
আজ শনিবার রাতে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা যুবকদের
অধিকাংশের বাড়ি খুলনা, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন স্থানে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম
জানান, দুই বছর আগে এসব যুবকরা ভালো কাজের আশায় যশোরের বিভিন্ন
সীমান্ত পথে ভারতের কেরালা রাজ্যে যায়। সেখানে দীর্ঘ ৬ মাস কাজ করার পর কেরালা
পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের এক বছর কারাবাসের
নির্দেশ দেন। কারাভোগের মেয়াদ শেষে দু,দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যোগাযোগে
‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশ
ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)ফিরোজ উদ্দিন জানান, ‘স্বদেশ
প্রত্যাবর্তনের’ মাধ্যমে ৩৬ বাংলাদেশী যুবককে দেশে ফেরত আনা
হয়েছে,কাগজপত্রের কাজ সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা
হয়। পরে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের মাধ্যমে তাদের আত্মীয় সজনদের
কাছে ফেরত দেয়ার জন্য হস্তান্তর করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451