শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কালীগঞ্জে দুর্ঘটনার খবর পেয়ে নিজেই উদ্ধার কাজে অংশ নিলেন এমপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ২৩৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহি দর্শনা ডিলাক্সের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের ঈশ্বরবা জামতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় নিহতের পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিজেই উদ্ধার কাজে অংশ নেন। এছাড়াও কালীগঞ্জ পৌরসভার মেয়র মকছেদ আলী বিশ্বাস ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুও উদ্ধার কাজে অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে কোটচাদপুর থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স পরিবহনের যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,  দুর্ঘটনায়  একজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451