শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ২৪৫ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তমজন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হচ্ছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, শিশু সমাবেশ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা  ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ৮টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিপাদ্য বিষয়ের ওপর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন, জেলা পরিষদের সদস্য অধ্যাপক আফরোজা আক্তার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার এসময় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান শিক্ষক মমতাজ বেগম, হোসনেয়ারা হাসি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গনেশ পাল, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক, ইলিয়াস হোসেন দুলাল, পাপড়ি মিত্র, তরিকুল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ডকুমেন্টারী প্রদর্শন, এতিমখানা, হাসপাতাল ও হাজতখানায় উন্নতমানের খাবার পরিবেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনগুলোও দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451