বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোল ও শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ২৮০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বেনাপোল ও শার্শায়।
উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বেনাপোল কাস্টমস হাউস ও বেনাপোল
পৌর সভা পৃথকভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সকালে দিবসটি উপলক্ষে শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য শেখ
আফিল উদ্দিনের নেতৃত্বে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ওই স্থান থেকে
একটি আনন্দ র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে
শেষ হয়। সেখানে শিশু চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার
বিতরন করা হয়।
এসময় উপজেলা প্রশাসক পুলক কুমার , উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,
ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন
উপস্থিত ছিলেন।
বেনাপোলে পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন’র নেতৃত্বে র‌্যালী
আলোচনা সভা ও চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বেনাপোল
পৌর অডিটরিয়ামে। বেনাপোল কাস্টমস হাউসে কমিশনার বেলাল হোসেন
চৌধুরীর নেতৃত্বে বংগ বন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, কবিতা,
চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, মিলাদ ও বিশেষ প্রার্থনা,
অনুষ্ঠিত হয় । কাস্টমস অফিসার্স ক্লাব এই অনুষ্ঠানরে আয়োজন করেন। এ
সময় কাস্টমস এর অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, ডেপুটি কমিশনার
মারুফুর রহমান, ডিপুটি কমিশনার সাইদ আহমেদ রুবেল, অফিসার্স
এসোসিয়েশনের সভাপতি গোলাম মোর্তজা ও সাধারন সম্পাদক মোস্তফা
আব্দুল আল মামুন বক্তব্য রাখেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451