শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক হেলাল শেখঃ ঢাকার সাভারে হেযবুত তওহীদের উদ্যোগে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের করণীয়’ শীর্ষক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ কর্মিসমাবেশে হেযবুত তওহীদের জনকল্যাণমূলক কার্যক্রমকে কিভাবে আরও বেগবান করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব আলম, মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, সমাজে আজ অন্যায়, অশান্তি, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদের জয়জয়কার। নীতির উপর আজ দূর্নীতি বিজয় লাভ করেছে। সত্যের উপর আজ মিথ্যার আধিপত্য। এমতাবস্থায় আমাদের চারপাশে আর্তমানবতার হাহাকার উঠছে ‘শান্তি চাই, শান্তি চাই’। কিন্তু সেই শান্তির দেখা আমরা আজও পাইনি। তিনি বলেন, আমরা যতদিন পর্যন্ত না আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক হিসেবে মেনে না নেব ততদিন পর্যন্ত সেই কাক্সিক্ষত শান্তি আসবে না। হেযবুত তওহীদের এমাম বলেন, মানব জাতি আজ শত শত দলে বিভক্ত হয়েছে। মুসলিম জাতির মধ্যেও আজ হাজারও দল-ফেরকা-মতবাদ সৃষ্টি হয়েছে। তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করছে, স্বজাতির উপর অত্যাচার চালাচ্ছে। কিন্তু এ অবস্থা বেশিদিন থাকতে পারে না। তাই আমাদের সকলকে ধর্মের প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ-রসুলের দেখানো পথে চলতে হবে। তিনি বলেন, দেশে চলমান সঙ্কট মোকাবেলায় হেযবুত তওহীদ সারাদেশে নিঃস্বার্থ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের মানুষকে সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে সচেতন করতে এই কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। তিনি দেশ ও জাতি রক্ষায় এ জনকল্যাণমূলক কার্যক্রমকে প্রতিটি জনপদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান সবাইকে। বিশেষ করে হেযবুত তওহীদের সাভার উপজেলা সাধারন সম্পাদক সোহেল তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা হেযবুত তওহীদের সভাপতি শফিকুল ইসলাম আরিফ । এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলার বঙ্গবন্ধু সৈনিক বঙ্গবন্ধু সৈনিকলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. আ. কাদের, বীর মুক্তিযোদ্ধা মো, আলাউদ্দিন মিয়া, মো. আক্কাস আলী , সাভার উপজেলা হেযবুত তওহীদের যুগ্ম সাধারন সম্পাদক আ.ছামাদ, সাভার উপজেলা হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে হেযবুত তওহীদের সাভার উপজেলার বিভিন্ন সদস্য-সদস্যা ও নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451