শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নাটকীয় ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ, ফাইনালে বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৫২৪ বার পড়া হয়েছে
নাটকীয় ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ, ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ- শেষ তিন ওভারে জয়েরে জন্য দরকার ছিলো ৩৯ রান। ৫ রানে ব্যাট করছিলেন সাকিব আল হাসান আর ১৬ রান ছিলো মাহমুদুল্লাহর।

তবে সতেরতম ওভারের শেষ বলে উদানার বলে ধনঞ্জয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব (৭)। ২ ওভারে তখনও দরকার ২৩ রান। কঠিন কাজটা আরও কঠিন হয়ে যায় মাহমুদুল্লাহর জন্য। তবে কঠিন কাজের কাজীই তো মাহমুদুল্লাহ। কিন্তু যোগ্য সঙ্গী পেলেন কই! পরের ওভারে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হয়ে ফিরলেন মেহেদী মিরাজ।

শেষ ওভারে দরকার ছিলো ১২ রান। প্রথম বল ডট দিয়ে পরের বলেই রান আউট হলেন মোস্তাফিজ। তবে স্ট্রাইক পেলেন মাহমুদুল্লাহ। চার হাঁকিয়ে পরের বলে ২ রান। পরের বলেই ছক্কা হাঁকিয়ে বীরবেশে মাঠ ছাড়লেন মাহমুদুল্লাহ। একটি বল তখনও বাকি।

২ উইকেটের জয় নিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠলো বাংলাদেশ।

লক্ষ্য ১৬০ রান। খুব বড় না হলেও একেবারে মামুলি বলার উপায় নেই। তবে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ওপেনার লিটন দাস ফেরেন স্কোরবোর্ডে কোন রান যোগ না করেই। এদিন তৃতীয় উইকেটে ব্যাট করার সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগাতে পারেননি সাব্বির রহমান।

ধনঞ্জয়ের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন সাব্বির (১৩)।

একপাশ আগলে রাখা তামিমের সঙ্গে যোগ দেন দারুণ ছন্দে থাকা মুশফিকুর রহিম। তবে তিনিও যেতে পারেননি বেশিদূর। মুশির ব্যাট থেকে এদিন আসে ২৮ রান। আন্তর্জাতিক টি-২০’তে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক তুলে নিয়ে ফিরে যান তামিমও (৫০)। ছন্দ হারানো সৌম্য (১০) এক ওভার পরেই।

মাত্র ১২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক সাকিবকে সঙ্গে নিয়ে চাপ সামালে দেয়ার চেষ্টা করেন মিস্টার কুল মাহমুদুল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ:১৬০/৮ (তামিম ৫০, মাহমুদুল্লাহ ৪৩*; ধনঞ্জয় ২/৩৭)।
শ্রীলঙ্কা: ১৫৯/৭ (কুশাল ৬১, থিসারা ৫৮; মোস্তাফিজ ২/৩৯)।

বাংলাদেশ ২ উইকেটে জয়ী।

আগামী রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451