বেনাপোল প্রতিনিধিঃ-
ভারতে পাচারের সময় বেনাপোল’র পুটখালি সীমান্ত থেকে আজ
শুক্রুবার দুপুরে ১ কেজি ৭’শ গ্রাম ওজনের ১০টি স্বর্নের বার জব্দ
করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময়
পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল তারিকুল
হাকিম জানান,পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা
পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে
বিজিবির একটি টহলদল পুটখালী আমবাগান এলাকায় অভিযান
চালিয়ে ১০ টি সোনার বার জব্দ করে। বিজিবির উপস্থিতি টের
পেয়ে পাচারকারী লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা ১০ টি স্বর্ণের বার
ফেলে পালিয়ে যায়।
আটক সোনার মূল্য ৫০ লাখ টাকা বলে বিজিবি জানায়।
আটক সোনা বেনাপোল কাষ্টম হাউজে জমা দেওয়া হয়েছে বলে
জানান বিজিবি কর্মকর্তা।