বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের কাশিয়ানীতে শতবর্ষী গাছ কাটার পাঁয়তারা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ২৩৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার
রামদিয়া বাজারে শতবর্ষী একটি পাকড় গাছ কেটে ফেলার
পাঁয়তারা করছেন কাশিয়ানী উপজেলা ভাইস চেয়ারম্যান। ডালপালা
কেটে ফেললেও এক ছাত্রলীগ নেতার হস্তক্ষেপে অবশেষে রক্ষা পেল
গাছটি। এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা
নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ভাবে অভিযোগ
করেছেন স্থানীয়রা।
অভিযোগে জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী বাজার রামদিয়া।
বাজারের ব্যবসায়ীদের মাথায় উপর শত বছর ধরে ছায়াদান করে
আসছে একটি পাকড় গাছ। কিন্তু গত ১০ মার্চ কাশিয়ানী
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ নিয়মনীতি না
মেনে গায়ের জোড়ে গাছটি কাটার জন্য শ্রমিক নিয়ে গাছের
ডালপালা কেটে ফেলেন। পরে খবর পেয়ে রামদিয়া ভূমি অফিসের
তহশীলদার এস এম রকিব উদ্দিন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ
করে দেন।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সচেতন মহলের মাঝে চরম ক্ষোভের
সৃষ্টি হয়। কিন্তু কেউ এর প্রতিবাদ করার সাহস পায়নি।
গাছ কাটার বিষয় জানতে চাইলে ভাইস চেয়ারম্যান মো: খাজা
নেওয়াজ দাবি করে বলেন, গাছটি আমার ব্যক্তিগত জায়গায়।
আমার ঘরের ক্ষতি হয় বলে আমি গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত
নিয়েছি।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাঈন
উদ্দিন বলেন, গাছটি কাটার চেষ্টা করা হয়েছিল। আমি গাছ
কাটায় বাঁধা দিয়েছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451