মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শ্রীপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ১৫০ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,গাজীপুর:-
গাজীপুরের শ্রীপুরে ভাংনাহাটি মাদ্রাসা সংলগ্ন পুকুর
থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার
(১৫মার্চ) সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে
পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত যুবক উজ্জ্বল মিয়া (২৭) উপজেলার ভাংনাহাটি
মধ্যপাড়া গ্রামের মাহামুদ আলীর ছেলে। সে পেশায় একজন
দিনমুজুর ছিল।
নিহতের স্বজনরা জানায়, গোসলের কথা বলে গত সোমবার
বাসা থেকে বেরিয়ে যান উজ্জ্বল। পরে তিনি আর বাসায়
ফেরেননি। নিখোঁজের পর থেকে সম্ভাব্য বিভিন্ন
জায়গায় খোঁজ করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে ভাংনাহাটি দাখিল মাদরাসার পুকুরে
উজ্জ্বলের মরদেহ ভাসতে দেখে পুলিশের খবর দেয়া হয়। খবর পেয়ে
পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান
জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ
তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে
পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর
কারণ জানা যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451