শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেপালে ট্র্যাজেডিতে বাবা-মেয়ে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান”শ্রীপুরে নিহতের বাড়ীতে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ১৪১ বার পড়া হয়েছে

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-
নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমান বন্দরে গত ১২মার্চ
সোমবার বিমান বিধ্বস্ত হয়ে শ্রীপুরের নগরহাওলা গ্রামের
ফারুক হোসেন প্রিয়ক ও তাঁর শিশু কন্যা প্রিয়ংময়ী
নিহতের পরিবারকে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ
হাসিনা নির্দেশে সমবেদনা জানান আওয়ামীলীগের কেন্দ্রীয়
কমিটির সদস্য ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান
আক্তারুজ্জামান।
১৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের জৈনা বাজার বাড়ীতে
হাজির হয়ে পরিবারের একমাত্র সদস্য ফারুক হোসেনের মা
ফিরোজা বেগমকে শান্তনা দেন। এসময় মুঠোফোনে
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও
সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ফারুকের স্বজনদের সাথে কথা
বলেন।
ফারুক হোসেনের মামা তোফাজ্জল হোসেন জানান, জেলা
পরিষদ চেয়ারম্যানের মুঠোফোনে আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামীলীগের পক্ষে এ পরিবারের প্রতি
গভীর সমবেদনা জাানিয়ে শোক প্রকাশ করেছেন। এসময়
এপরিবারটির পাশে সবসময় আওয়ামীলীগ থাকবে বলে নিশ্চয়তা
দিয়েছেন।
গাজীপুর জেলা পরিষদের চেয়রাম্যান আক্তারুজ্জামান
সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে
নিহতের পরিবারকে সমবেদনা জানিয়ে সব ধরনের
সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। ভবিষ্যতে সরকার এ
পরিবারের পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান
এসএম মোকছেদ আলম, সদস্য দিলরুবা ফাইজিয়া, রাশেদা
খন্দকার, আবুল খায়ের বিএসসি, আনোয়ার হোসেন, ইউপি
সদস্য আব্দুল আজিজ, তারেক হাসান বাচ্চু প্রমুখ।
উল্লেখ্য গত ১২মার্চ সোমবার বিধ্বস্ত বিমানে ছিলেন
ফারুক হোসেন ও মেহেদী হাসান দম্পতির পাঁচ সদস্য।
এসময় ফারুক হোসেন প্রিয়ক ও তাঁর শিশু কন্যা প্রিয়ংময়ী
নিহত হলেও বেঁচে আছেন ফারুক হোসেনের স্ত্রী এ্যানি,
মেহেদী হাসান ও তার স্ত্রী কামরুন্নাহান স্বর্ণা। তাঁরা
আগামী কাল শুক্রবার চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ
এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর সোয়া তিনটায় দেশে
ফিরবেন বলে জানা গেছে। তবে নিহত ফারুক হোসেন
প্রিয়ক ও তার শিশু কন্যার মরদেহ কবে দেশে আসবে তা এখনও
জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451