বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আদালতের ব্যাপার কেন রাজপথে টানছেন: কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ২৪৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

আদালতের রায় নিয়ে বিএনপি নেতারা ‘মিথ্যাচার করে’ দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির একটি কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে। আদালতের বিষয় মাঠে এনে বিএনপি নেতারা মিথ্যাচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন।’

তিনি বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচার বিভাগকে নিয়ে যেসব অভিযোগ করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, যার প্রমাণ ফেনীর একরাম হত্যা মামলার রায়।

কাদের বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন বলেই ওই মামলায় আদালত এমন রায় দিয়েছে। তাই আপনারা আদালতের রায়ের বিরুদ্ধে অহেতুক ভিত্তিহীন অভিযোগ করে দেশের রাজনৈতিক পরিবেশ খারাপ করবেন না।’

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কখনো বন্দুকের নলের সাহায্যে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসতে চায়।’

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা মানুষের কাছে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরুন ও তাদের পাশে দাঁড়ান।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সকল কাজই যে ভুল-ত্রুটির ঊর্ধ্বে তা নয়। তবে এ ভুল-ত্রুটি শোধরানোর মতো ইচ্ছা ও শক্তি আওয়ামী লীগের রয়েছে। আর আওয়ামী লীগের চেয়ে বেটার সরকার আগামীতে আর হবে না।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমীন ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451