বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক পরিচয় পেয়ে ডিবি পুলিশের নির্যাতন: বিএমএসএফ’র নিন্দা ও বিচার দাবী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ঃ-

ডিবিসি চ্যানেলের বরিশাল অফিসের ক্যামেরাপার্সন সুমন হাছানের ওপর ডিবি পুলিশের অমানুষিক নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিএমএসএফ।

সোমবার রাতে এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ডিবি পুলিশ কর্তৃক সাংবাদিককে অকথ্য নির্যাতনের ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেন।
নেতৃবৃন্দ বলেন ডিবি পুলিশ সাংবাদিক পরিচয় পেয়ে যেভাবে নির্যাতন করেছে তা গোটা সাংবাদিক সমাজ মেনে নিতে পারেনা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্থানীয় সূত্র জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিবি পুলিশ যেভাবে সাংবাদিক সুমনকে পিটিয়েছে আর সে পেটানোর ক্ষত সৃষ্টি করেছে তাতে স্থানীয় অনেক সাংবাদিকই চোখের জল আটকে রাখতে পারেনি।

সূত্রটি আরো নিশ্চিত করে সাংবাদিক পরিচয় পেয়ে ডিবি পুলিশ সুমনের অন্ডকোষ চেপে ধরে অজ্ঞান করে ফেলে। সদর রোডের বিউটি সিনেমা হলের সামনে থেকে গাড়িতে উঠিয়ে নিয়ে আসে বটতলা ডিবি কার্যালয়ে। সাংবাদিকের চৌদ্দগুষ্টি উদ্ধারের সাথে সাথে গোটা রাস্তায় পেটাতে থাকে আর বলে ইয়াবা দিয়ে ধরিয়ে দিব নয়তো ক্রসফায়ারে।
সুমনের অপরাধ ওর ভাগ্নে এইচএসসি পড়ুয়া আরিফকে আটক করে ডিবি। ভাইগ্নাকে আটকের কারণ জানতে গেলে এখন সুমনের ঠিকানা বরিশাল মেডিকেলে।

বরিশালের সিনিয়র সাংবাদিকরা ডিবি কার্যালয় থেকে সুমনকে নিয়ে এনে ভর্তি করায় শেবাচিমের ৫ তলার পুরুষ সার্জারি বিভাগে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দেশের সাংবাদিক সুরক্ষায় যুযোপযোগি আইন প্রণয়নের জন্য সরকারের নিকট জোর দাবী করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451