সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেগম খালেদা জিয়ার জামিনে সমঝোতার বিষয় নেই: ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দণ্ড দিয়েছেন। আদালতই তাকে জামিন দিয়েছেন। এ নিয়ে বিএনপির হতাশা আর আনন্দ প্রকাশের ধরন অবাক করার মতো। তিনি আরও বলেন, খালেদা জিয়ার জামিনের সঙ্গে সমঝোতার কোনো বিষয় নেই।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইলিয়াস মোল্লা বস্তি পরিদর্শনকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

খালেদার জামিন বিষয়ে বিএনপির সঙ্গে সরকারের কোনো সমঝোতা হচ্ছে কি-না জানতে চাইলে তিনি বলেন, সরকার আদালতের ‘ভারডিক্ট’কে বিশ্বাস করে। আদালত খালেদা জিয়াকে দণ্ড দিয়েছেন। সেই দণ্ডে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এর সঙ্গে সমঝোতার কোনো বিষয়ও নেই।

ওবায়দুল কাদের বলেন, আদালত খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছেন। এটাতেও সরকারের কোনো প্রভাব কিংবা হস্তক্ষেপ নেই। দেশে স্বাধীন বিচার ব্যবস্থা ও আদালতের প্রতি জনগণের শ্রদ্ধা আছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি অনেক আগে থেকে তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা তো তৃণমূলের খবর জানি। তারা নির্বাচনী কাজ ঠিকঠাক চালিয়ে যাচ্ছে, এতে তাদের কোনো সমস্যা হচ্ছে না।

সেতুমন্ত্রী বলেন, নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহতদের বিষয়ে সরকার অনেক বেশি আন্তরিক। সরকার এ ব্যাপারে কতটুকু আন্তরিক তার প্রমাণ প্রধানমন্ত্রী তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451