নিজস্ব প্রতিবেদক ঃ উদ্বোধনী অনুষ্ঠানে আজিজ-আশরাফ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের
প্রতিষ্ঠাতা সৈয়দ আশরাফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি নড়াইল-২
আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, বিশেষ অতিথি খুলনা
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপ-ভূমি সংস্কার কমিশনার এসএম রইজ উদ্দিন
আহম্মেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, বাংলাদেশ
পানি উন্নয়ন বোর্ড খুলনার দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রধান প্রকৌশলী মো. লুৎফর রহমান,
তত্ত্বাবধায়ক প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, নড়াইল জেলা প্রশাসক মো. এমদাদুল হক
চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ
তালুকদার, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবু
দাউদ মোল্যা, শিক্ষাবিদ ও সঙ্গীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক, লোহাগড়া উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) এম. এম আরাফাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের
সাবেক কমান্ডার এম এম গোলাম কবিরসহ আরো অনেকে।
সভায় বক্তব্যকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ঐতিহ্যবাহী শিয়েরবর
বাজার রক্ষায় প্রাথমিকভাবে ৭৯ লাখ টাকা ব্যয়ে ১৫০ মিটার এলাকায় বালুভর্তি জিও
ব্যাগ ফেলা হবে। এছাড়া প্রায় ৫শ কোটি টাকা ব্যয়ে শিয়েরবরসহ আশেপাশের এলাকা
নদী ভাঙন হতে রক্ষায় প্রকল্প তৈরি করা হয়েছে। সেটি পাশ হলে আশা করা যায় এ অঞ্চলের
মানুষের দু:খ-কষ্ট কেটে যাবে। শিয়েরবর বাজারের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতেও পদক্ষেপ
নেয়া হচ্ছে।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা এলাকার শিক্ষা প্রসারে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন
এবং এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকাবাসীসহ বিভিন্ন
শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।