শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাবলিক প্লেসে খোলা-মেলা পোস্টার লজ্জায় যে কারো মাথা নিচু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৩৭২ বার পড়া হয়েছে

 

 

টি.আই সানি,গাজীপুর:-
ঢাকাই সিনেমা অশ্লীলতার যুগ পার করেছে প্রায় দেড় দশক হলো।
কিন্তু সেই ছাপ যেন এখনও লেগে আছে রাজধানী ঢাকার অদূরেই।
তাও গাজীপুর চৌরাস্তার মতো একটি জনবহুল এলাকায়! সেখানে
সদ্য মুক্তি প্রাপ্ত শাকিব খানের ‘আমি নেতা হবো’ সিনেমার
পোস্টারের পাশেই দৃশ্যমান দেশি ও বিদেশি অশ্লীল সিনেমার
পোস্টার। যা ছাত্র/ছাত্রী ও পথচারীদের জন্য রীতিমত বিব্রতকর।
সরেজমিনে গাজীপুর চৌরাস্তা ও তার আশে পাশের এলাকা ঘুরে
চোখে পড়েছে বাংলাদেশের ‘নিষিদ্ধ নেতা’ ও বিদেশি ‘লাইভ ইস
এনজয়’ নামের দুইটি অশ্লীল সিনেমার পোস্টার। যেসব পোস্টারে
ছেয়ে গেছে পুরো চৌরাস্তা এলাকা। পোস্টারগুলোর নিচে
সিনেমা হলের নামও দেওয়া আছে। চান্দনা ও ঝুমুর। তার ঠিক পাশেই
শোভা পাচ্ছে শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ‘সমাজের
শত্রু,কাটা লাশ, আমি নেতা হবোসহ অনেক পোস্টার।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুর চৌরাস্তার
আশেপাশে বেশ কয়েকটি সিনেমা হল রয়েছে। হলগুলো হলো উল্কা,
নন্দিতা, বর্ষা, চান্দনা, ঝুমুর। সাধারণত এই হলগুলোর পোস্টার
চোখে বেশি পড়ে। ঈদ বাদে সারাবছর এখানে এমন অশ্লীল
সিনেমার পোস্টার দেখা যাচ্ছে। নতুন সিনেমা আসলে এখানে সে
পোস্টার লাগলো হয়, সেগুলো নষ্ট হয় কিন্তু এসব অশ্লীল পোস্টার
অজানা কারণে থেকে যাচ্ছে বছরের পর বছর।
শহরের প্রাণকেন্দ্রে এসব পোস্টার দেখে বিব্রতবোধ করছেন
অনেকেই। স্থানীয়রা জানালেন, এখনও অশ্লীল পোস্টার লাগানো
হচ্ছে। পরিবার, পরিজনের সঙ্গে এই রাস্তা দিয়ে চলতে গিয়ে লজ্জায়
যে কারো মাথা নিচু করে যেতে হয়। এরকম পাবলিক প্লেসে এতো
খোলা-মেলা পোস্টার এই সময়ে এসেও কিভাবে লাগানো থাকে?
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, এলাকার সৌন্দর্য রক্ষার
দায়িত্ব সিটি কর্পোরেশনের। অথচ তারা এমন বিব্রতকর
পোস্টারগুলো নিয়ে কোনো পদক্ষেপই নিচ্ছে না। আমরা এখন

ডিজিটাল যুগে বাস করছি,অথচ আমাদের দেশের চলচ্চিত্রের
একাংশের মানুষ এখনও সেকেলে! তাদের বোঝা উচিত এই অশ্লীল
সিনেমার জন্য আমাদের দেশের দর্শকরা সিনেমা বিমুখ হয়ে
পরতেছে। তারপরেও কিছুকিছু স্থানে এসব সিনেমা এখনও
প্রদর্শিত হচ্ছে। এটা খুবই দুঃখজনক।
স্থানীয় প্রশাসনের মাধ্যমে জানা যায়, অশ্লীল সিনেমার পোস্টারের
কারণে ২০১৬ সালে গাজীপুর মহানগরে পৃথক ২টি অভিযান
চালিয়ে দুটি সিনেমা হলকে জরিমানা ও ১ বছরের কারাদন্ড
অনাদায়ে আরো ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর মহানগরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ঝুমুর
সিনেমা হল ও বি আই ডিসি বাজার সংলগ্ন নন্দিতা সিনেমা
হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
একাধিকবার যোগাযোগ করা হলেও পরিচয় না দিয়ে সিনেমা হল
কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সুধী সমাজ বলছে সবচেয়ে বড়কথা হচ্ছে, এগুলো বন্ধ করতে হলে
চাই ভালো ভালো ছবি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451