শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পীরগঞ্জে এক হিন্দুর বাড়িতে অগ্নিসংযোগ ৩টি গরুর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :-
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রোববার রাতে এক হিন্দুর বড়িতে
অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দূর্বত্তদের দেওয়া আগুনে পুড়ে
গেছে একটি গোয়াল ঘড়। দগ্ধ হয়েছে ৪টি গরু। এতে প্রায় ৩ লাখ
টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের।পীরগঞ্জ ফায়ার
সার্ভিস ও এলাকাবাসী জানান, উপজেলার জয়কুড় হিন্দুপাড়া গ্রামের
প্রভাত চন্দ্র রায়ের বাড়িতে রাতের আধারে দূর্বত্তরা আগুন দেয়। এতে তার
বাড়ির একটি গোয়ল ঘর সহ ঘরে থাকা ৪ টি গরু দগ্ধ হয়। এর মধ্যে
মারা গেছে ৩টি। একটির অবস্থা আশংকা জনক। এলাকাবাসী জানায়,
সোমবার ভোর রাতে প্রভাতের গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে
দেখে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের
কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রভাত চন্দ্র রায়ের দাবী, তাকে পথে বসানোর জন্য উদ্দেশ্য প্রণোদিত
ভাবে কিছু দূস্কৃতিকারী এই ঘটনাটি ঘটিয়েছে। ইউ’পি
চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় জানান, বিষয়টি তিনি শুনেছেন।
ক্ষতিগ্রস্থ পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগীতা করা হবে
বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451