বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ ১০ নেতা আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ঃ-

জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবর রহমানসহ শীর্ষ ১০ নেতাকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে নগরের হেতেমখাঁ ছোট মসজিদের পাশের একটি ভবন থেকে তাদের আটক করা হয়।

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, জামায়াতের শীর্ষ নেতারা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সকাল ৭টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে।

পরে ওই বাড়িতে তল্লাশি করে জামায়াতের শীর্ষ ১০ নেতাকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, সিটি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামায়াত নেতারা এই বৈঠক করছিল। আটক অন্য নেতারা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যাপক ড. আবুল হাশেম, রাজশাহী জেলার আমির অধ্যাপক আবদুল খালেক ও চাঁপাইনবাবগঞ্জের আমির মাওলানা আবু জার গিফারী। বাকি ছয় নেতার নাম জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451