বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় সাত বছরের শিশু ধর্ষিত ধর্ষক পলাতক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

সেলিম হায়দার : সাতক্ষীরা সাত বছর বয়সি একটি শিশু কন্যাকে ধর্ষন
করেছে আপন চাচা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক চাচা।
রোববার দুপুরে তালা উপজেলার উত্তর নলতা গ্রামে এ ঘটনটি ঘটে।
ধর্ষিতা শিশুটিকে দেখতে সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে যান পুলিশ
সুপার সাজ্জাদুর রহামান।
ধর্ষিতার পিতা জানান, তার কন্যকে ফুসলিয়ে উত্তর নলতা গ্রামের নজরুল
ইসলামে ছেলে বাহারুল ইসলাম পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত বাড়িতে
নিয়ে ধর্ষন করে। তার আত্মচিৎকারে প্রথমে তার মা ঘটনাস্থলে গেলে
ধর্ষক তাকে ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা
তালা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাইফুল্লাহ আল কাফি
জানান, শিশুটিকে ধর্ষন করা হয়েছে। তার অতিরিক্ত রক্তক্ষরন হচ্ছে।
অপারেশনের জন্য তাকে ওটিতে নেওয়া হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান,
ধর্ষনের ঘটনা জানার পর ধর্ষকের বাড়িতে পুলিশ কয়েক দফা অভিযান
চালিয়েছে ধর্ষকে গ্রেফতারের জন্য। ধর্ষক স্ব-পরিবারে বাড়ি ছেড়ে
পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451