রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সৌরশক্তি উন্নয়নে বিশ্ব নেতৃত্বের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ২২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

রাষ্ট্রপতি মো. আবদুল হামি নবায়নযোগ্য জ্বালানী বিশেষ করে সৌর শক্তির উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং টেকসই আধুনিক জ্বালানী নিশ্চিত করতে বাংলাদেশ সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত।

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে আন্তর্জাতিক সোলার এলায়েন্স (আইএসএ) এর প্রতিষ্ঠা সম্মেলনে আজ সকালে ভাষণদানকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের সম্ভাবনাগুলো প্রায়ই উন্নয়নের লক্ষ্য দ্বারা চাপিয়ে রাখা হয়। তবুও আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার কথা ভুলে যাওয়া উচিৎ না।

এ সময় বাংলাদেশের সর্বদা বিশ্ব উদ্যোগে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি, নবায়নযোগ্য জ্বালানীর পাশাপাশি সৌর শক্তির সকল ক্ষেত্রগুলো গতিশীল করতে গবেষণা, উন্নয়ন ও স্থানান্তরের নতুন দ্বার উন্মোচনের মাধ্যমে সক্ষমতা তৈরির জন্য আইএসএ এর পক্ষথেকে সকল সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান।

বৈশ্বিক উষ্ণায়নের ফলে অনেক দেশের মত বাংলাদেশও বাস্তবিকভাবে বিরূপ প্রভাবের সম্মুখীন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এর প্রভাব মোকাবেলায় সর্বোচ্চ অবদান রাখতে চেষ্টা করছে।

আবদুল হামিদ বলেন, গ্রিনহাউজ গ্যাস নির্গমনের ক্ষেত্রে আমাদের অংশ শূন্য দশমিক ১ শতাংশ, কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, বন্যা ও ঘূর্ণিঝড়সহ বাংলাদেশের ওপর হুমকি ব্যাপক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451