সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

বিএনপিকে নির্বাচনে নেওয়ার দায়িত্ব আওয়ামী লীগের নয় : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ২৯৬ বার পড়া হয়েছে
দাউদ কান্দদিতে কাদের

অনলাইন ডেস্কঃ

আগামী নির্বাচনে বিএনপিকে নেওয়ার দায়িত্ব আওয়ামী লীগের নয়। বিএনপি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত দল। আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের দল নির্বাচন কমিশনের তালিকায় থাকবে কিনা তারা জবাবদিহিতা করবে।’

আজ রবিবার দুপুরে দাউদকান্দি গোমতী সেতুর সুপারস্ট্রাকচার কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী জেলে যাওয়ার পর তারা আন্দোলন করতে সাহস পান না। কারণ গত ৫ জানুয়ারি  নির্বাচনে এদেশে আগুন আর পেট্রলবোমা মেরে যেভাবে নিরীহ মানুষকে হত্যা করেছে, তাতে জনগণ তাদের কোনো কর্মসূচিতে সাড়া দেয় না। বরং তাদের প্রতিটি কর্মসূচিকে জনগণ প্রত্যাখ্যান করেছে।’ তিনি বলেন,  ‘যাদের পায়ে তলায় মাটি নেই তারাই বড় গলায় কথা বলে। আমাদের ফাউন্ডেশন অনেক শক্ত তাই আমরা কথা নয় কাজে বিশ্বাসী। আমাদের সরকারের আমলে সারা দেশে যে উন্নয়ন হচ্ছে তা তারা জীবনেও করতে পারবে না।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর নির্মাণ কাজ  একসঙ্গে হচ্ছে। তবে বড় সুখবর হলো নির্ধারিত সময়ের ছয় মাস আগে এবং নির্মাণ ব্যয় সাত শত কোটি সাশ্রয় হবে যা বাংলাদেশে এক দৃষ্টান্ত। এ তিনটি সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আর যানজট থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

কাচপুর, মেঘনা ও গোমতী সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সাইদুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যার ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাইম ইউছুফ সেইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আল-আমিনসহ প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451