শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে ডাকাতি হওয়া ডিমভর্তি ট্রাক মিরপুরে উদ্ধার, আটক ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ১২৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- সাভারের ব্যাংকটাউন এলাকা থেকে ডাকাতি হওয়া ডিমভর্তি ট্রাক রাজধানীর মিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে আটক করা হয়।

শনিবার সকালে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। আটকরা হলো তোফা, নয়ন, শাহীন, ইসমাইল ও স্বপন।

সাভার আমিনবাজার ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, গত ৭ মার্চ সাভার থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে ট্রাকটির গতিরোধ করে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি ছিনিয়ে নেয়। এ সময় চালক বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করার পর পুলিশ রাজধানীর মিরপুর থেকে পাঁচ ডাকাতকে আটকসহ ট্রাকটি উদ্ধার করে। পরে তাদের স্বীকারোক্তিতে মোহাম্মদপুর থেকে ডাকাতি হওয়া ডিম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451