বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধার পলাশবাড়িতে ট্রাক খাদে পড়ে পাঁচজন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ২১৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ- 

গাইবান্ধার পলাশবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ শনিবার সকালে উপজেলার জুনদহ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে পলাশবাড়ি থানার ওসি মাহবুবুল আলম জানান, বেশ কয়েকজন মারা গেছেন বলে শুনেছি। হতাহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ার দিক থেকে একটি রডবোঝাই ট্রাক রংপুরের দিকে আসছিল। ট্রাকটির ওপরে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। সকাল সাড়ে এগারোটার পরে পলাশবাড়ি উপজেলার জুনদহ নামক এলাকায় ট্রাকটি আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451