বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে মা ও ছেলের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ২৬৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে মারা গেলেন মা ও ছেলে। এ ঘটনায় ওই নারীর দুই মেয়ে আহত হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামের শীল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মঞ্জু শীল (৩৫) ও তার ছেলে অমিত শীল (১২)। আর আহতদের মধ্যে বড় মেয়ে পূর্ণিমা শীলকে (১৭) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন গণমাধ্যমকে জানান, দুই মেয়ে ও ছেলেকে নিয়ে ওই বাড়িতে থাকতেন মঞ্জু। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে আগুনে দগ্ধ হয়ে মারা যায় মঞ্জু ও তার ছেলে অমিত।

তিনি বলেন, “স্থানীয় লোকজন ঘরের জানালা ভেঙে দুই মেয়েকে উদ্ধার করলেও ছোট বোন প্রতিমাকে বাঁচাতে গিয়ে পূর্ণিমার পা দগ্ধ হয়।”

পুলিশ কর্মকর্তা রফিকুল জানান, ঘরটি মাটি ও কাঁচা বেড়ার। ঘরের বারান্দায় মাটির চুলায় রান্না করতেন মঞ্জু। সন্ধ্যায় পাতা দিয়ে রান্না করেছিলেন। ভুল করে তা না নেভানোয় রাতে আগুন লেগে যায়।

ওসির ধারণা, আগুন ঘরের দরজায় লাগায় তারা ভেতর থেকে বের হয়ে আসতে পারেনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451