শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে পুলিশী হস্তক্ষেপে কিশোরীর বাল্য বিয়ে পন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ১৫৭ বার পড়া হয়েছে
শ্রীপুরে পুলিশী হস্তক্ষেপে কিশোরীর বাল্য বিয়ে পন্ড

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের
ডংপাড়া ভুতুলিয়া গ্রামে ৯মার্চ শুক্রবার ৭ম শ্রেণীর
(১৪) এক ছাত্রীর বিয়ে দেওয়ার আয়োজন চলছিল। খবর পেয়ে
ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তা দেখে বিয়ের আসর
ছেড়ে দৌড়ে পালিয়ে যায় বর ও তার আত্মীয়স্বজন। এ সময়
কাজীও পলিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ডংপাড়া ভুতুলিয়া গ্রামের ৭ম
শ্রেণিতে পড়–য়া (১৪) শিশুকে ধনুয়া গ্রামের রফিক
মিয়ার ছেলে মাসুম (২২) কাছে বিয়ে দেওয়া হচ্ছিল।
স্থানীয়দের কাছ থেকে খবরটি পৌছে যায় বাল্যবিয়ে
প্রতিরোধে কাজ করা সংগঠন শ্রীপুর ইয়ূথ
ফোরাম,সংগঠনটির সভাপতি শাহিদা আক্তার স্বর্ণা
নিকট। পরে এ ঘটনাটি পুলিশকে জানালে শ্রীপুর থানার
এসআই মফিজুর রহমান মল্লিক অতি দ্রুত ঘটনাস্থলে
উপস্থিত হন। পুলিশ দেখেই বিয়ের আসর থেকে দৌড়ে
পালিয়ে যায় বর। একই সাথে পালিয়ে যায় বরের বাবা। এক
ফাঁকে কাজীও গা ঢাকা দেয়।

এসআই মফিজুর রহমান মল্লিক জানান,খবর পেয়ে অতি
দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কনের বাড়ির কাছে
পৌছাতেই বর দৌড়ে পালিয়ে গেছে। কনের বাবা ও
নিকটাত্মীয়রা বাল্য বিয়ে দিবেন না বলে পুলিশের কাছে

নিশ্চয়তা দিয়েছে। পুলিশ উপস্থিত হওয়ায় আমন্ত্রিত
অতিথিরাও চলে গেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451