শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘কাউকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা করেনি সরকার ‘

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
  • ২৬০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার কাউকে বাদ দিয়ে কোনো নির্বাচনের পরিকল্পনা করেনি। বর্তমান সরকার শুধুমাত্র অপরাধী ও পাকিস্তানি দালালদেরকে রাজনীতি থেকে বিদায় জানাতে চায়। বারবার প্রমাণিত হয়েছে বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়।

আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনকৃত ফলক স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

‘খালেদা জিয়া এবং বিএনপি হিটলারের চাইতেও খারাপ’- আখ্যা দিয়ে হাসানুল হক ইনু বলেন, জেলাখানায় আছে টাকাচুরি মামলার আসামিরা, গ্রেপ্তার হচ্ছে মানুষ পোড়ানোর আসামিরা। খালেদা জিয়া ৯৩ দিন নির্দেশ দিয়ে মানুষ পুড়িয়েছে। সুতরাং রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের সঙ্গী হয়ে খালেদা জিয়া রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন।

এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তথ্যমন্ত্রী সকালে ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে হোমিও চিকিৎসকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এ ছাড়া, বিকেল ৪ টায় কুষ্টিয়া শহরে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে এক সভায় অংশগ্রহণের কথা রয়েছে তথ্যমন্ত্রীর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451