বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
  • ২৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

ভারতের ত্রিপুরা রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। বিপ্লব কুমার দেব শুক্রবার সকালে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। খবর বাসসের

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুক্রবার সকালে তার শপথগ্রহণের আগে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন। ফোনালাপে বিপ্লব দেব ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।’

এ সময় ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। শেখ হাসিনা ত্রিপুরা সরকার ও জনগণকে অভিনন্দন জানান।’

প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ত্রিপুরার সরকার ও জনগণের সহযোগিতা ও সাহায্যের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। ৪৮ বছর বয়সী বিপ্লব দেব ত্রিপুরা মুখ্যমন্ত্রী নির্বাচিত হন এবং তার দল বিজিপি এ রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বড় ধরনের বিজয় লাভ করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451