শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘পুলিশ হস্তক্ষেপ করবেই রাস্তা বন্ধ করে সমাবেশ করলে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
  • ১৭৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোথাও রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করে না। একটি নির্দিষ্ট স্থানে সমাবেশ করে। কিন্তু বিএনপি প্রেস ক্লাবের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা বন্ধ করে সমাবেশ করতে গেলে পুলিশ হস্তক্ষেপ করবেই। কারণ, রাস্তা বন্ধ করে দেওয়া বেআইনি। আর পুলিশ কাউকে বেআইনি কাজ করতে দেবে না।

আজ শুক্রবার সকালে নারায়াণগঞ্জের নতুন কোর্ট এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের সড়কের উন্নয়ন কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, পুলিশ পলাতক আসামিদের ধরেছে। এমনিতেই মামলার এসব আসামিরা পালিয়ে থাকে, আবার সভা সমাবেশ করে। সমাবেশ শেষে পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে, এটা তো তাদের কাজ।

সেতুমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের এ সড়কের মতো সব সড়কেই ভালো মানের কাজ চলছে। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের জন্য শাস্তি থাকবে।

তিনি বলেন, নির্বাচনে আচরণবিধি মেনে চলা হচ্ছে কিনা সেটা দেখা অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশিনের আরণবিধি মেনেই সব দলকে নির্বাচনী কর্মকান্ড চালাতে হবে।

এ সময় জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়ে এবং পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451