শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রাম্পকে বৈঠক বসার আমন্ত্রণ জানিয়েছেন কিম জং উন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
  • ৩১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৈঠক করার আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ গ্রহণ করেছেন। আগামী মে মাসে এই দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে। খবর বিবিসির।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, ‌‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যকার বৈঠকের তারিখ ও স্থান খুব শিগগিরই ঠিক করা হবে। এ বিষয়ে আমরা উত্তর কোরিয়ার আরও পদক্ষেপের আশা করছি। তবে উত্তর কোরিয়ার ওপর থাকা নিষেধাজ্ঞা ও চাপ এখনই কমছে না।’

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করার পর এই সুখবরটি আসে। এসময় তারা কিম জং উনের একটি আমন্ত্রণপত্র ট্রাম্পের কাছে হস্তান্তর করেন।

বৈঠকের বিষয়ে সবুজ সংকেত দিয়ে ট্রাম্প এরইমধ্যে টুইট করেছেন। টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘আমি বৈঠকের বিষয়ে আশাবাদী। কিম জং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কথা বলেছেন। বৈঠক হওয়ার আগ পর্যন্ত উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু চুক্তি না হওয়া পর্যন্ত  উত্তর কোরিয়ার ওপর থাকা নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে কিম জং উনের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল। কিম জং উনের সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দলটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451