শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পীরগঞ্জে প্রশাসনের নাকের ডগায় চলছে রমরমা জুয়ার আসর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ২৬২ বার পড়া হয়েছে

 

মোঃ জাকির হোসেন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ
উপজেলায় ৫নং সৈয়দপুর ইউনিয়নে প্রশাসনের নিরব ভূমিকায় চলছে রমরমা জুয়ার
আসর। সরেজমিনে দেখা যায়, ৫নং সৈয়দপুর ইউনিয়নের জুয়া স¤্রাট চোখা মিঞা ও
স্থানীয় চেয়ারম্যানের ছেলে লিমন এর নেতৃত্বে ভবানীপুর টাঙ্গন নদীর ধারে মৃত হবিবর
মেম্বারের আম বাগানের ভিতরে দীর্ঘদিন যাবৎ চলছে বড় ধরনের জুয়ার আসর। সোলারের
বাতি দিয়ে সন্ধ্যা ৭টা থেকে শুরু করে চলে সারা রাত। এতে স্থানীয় ও দুর দুরান্তের
যুবসমাজ খুব দ্রুত আসক্ত হয়ে পড়ছে, স্থানীয় সাধারন মানুষও জিম্মি হয়ে পড়ছে এই
চক্রের কাছে। কেউ এদের ভয়ে মুখ খোলে না। প্রশাসন ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের
ম্যানেজ করে জুয়ারিরা এই স্পটে জুয়ার আসর বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা
হাতিয়ে নিচ্ছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এসব রমরমা জুয়ার আসর চললেও প্রশাসন নিরব
ভুমিকা পালন করছে। জুয়া খেলা বন্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে
চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে থানা পুলিশকে নিয়মিত মাসোহারার
মাধ্যমেই এই স্পর্টে বসে জুয়ার আসর। জুয়া খেলায় এলাকার শতশত যুবক নিঃশ্ব হয়ে
বর্তমানে চুরি-ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ কাজে জড়িয়ে পড়ছে। একাধিক
ব্যক্তি জানান এলাকার মানুষের স্বার্থে জুয়া বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে বারবার
অনুরোধ করা হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। নেশা ও জুয়ার টাকা জোগাড় করতে
এলাকার উঠতি ছেলেরা চুরি পকেটমার সহ নানা রকম অপরাধে জরিয়ে পড়ছে। নাম
প্রকাশে অনিচ্ছুক একাধিক জুয়ারু জানান থানা ও ডিবি পুলিশকে ম্যানেজ করে
খেলা চালাই। এ ব্যাপারে ৫নং সৈয়দপুর ইউপি চেয়ারম্যান ইকরামুল হক জানান, জুয়া বন্ধের
ব্যাপারে আমি অনেক চেষ্টা করেছি তবে আমার ছেলে লিমন কোন প্রকার জুয়ার সাথে
জড়িত নয়, এটা আপনারা ভূল শুনেছেন। এ বিষয়ে পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
তদন্ত চিত্তরঞ্জন মুঠো ফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই তবে এরকম হলে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451