শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ১৩৮ বার পড়া হয়েছে
শ্রীপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :- গাজীপুরের শ্রীপুরে বিদেশী পিস্তল,গুলি ও প্রাইভেটকারসহ মো.হাসানুল ইসলাম আকন্দ শাওন নামে এক পৌর যুবলীগ নেতাকে আটক করেছে র‌্যাব-১ এর অভিযানিক দল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টায় উপজেলার কেওয়া বাজার থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-১ অধিনায়ক, লেঃ কর্ণেল সারোয়ার-বিন-কাশেম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র‌্যাব-১ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত মো.হাসানুল ইসলাম আকন্দ শাওন (৩৫) উপজেলার কেওয়া গ্রামের মৃত নুরুল ইসলাম আকন্দের ছেলে এবং শ্রীপুর পৌর যুবলীগ নেতা। কেওয়া বাজারে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কয়েজন ব্যক্তি প্রাইভেট কারে অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে। পরে সেখানে অভিযান চালিয়ে ওই বাজারের বজলুল হক মৃধা মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামির সাথে থাকা প্রাইভেটকার,দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও ৭টি বিভিন্ন মডেলের মোবাইল জব্দ করা হয়।আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451