বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পঞ্চগড়ে নির্মাণাধীন পেট্রল পাম্পের ছাদ ধ্বসে নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ২১২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

পঞ্চগড় ফিলিং স্টেশন নামে একটি নির্মাণাধীন পেট্রল পাম্পের ছাদ ধ্বসে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ছয়জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের খোলাপাড়া খানপুকুর এলাকায় ওই পাম্পের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা শহরের পূর্ব জালাসী এলাকার আক্কাস আলীর ছেলে গোলাম মাওলা লিটন (৩৫),  চাঁনপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে বাবু (২৬) ও পৌরসভার দর্জিপাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজু (৩৫)। আর আহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী এলাকার হাবিবুর রহমানের তহিদুল ইসলাম (২০), খানপুকুর এলাকার আব্দুল কাদেরের ছেলে তোয়াবুর রহমান (৩০), একই এলাকার বাবলু ইসলামের ছেলে রহিম উদ্দিন (২০), একই এলাকার মোমিনুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২২) ও বোদা উপজেলার কালিয়াগঞ্জ আমতলা এলাকার রহিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫)। এদের মধ্যে তহিদুল, তোয়াবুর ও রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া একজন আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহতের সবাই নির্মাণ শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর দেড়টার দিকে ওই ফিলিং স্টেশনের সামনের অংশের ঢালাই চলার সময় ছাদটি হঠাৎ ধ্বসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক সেখানে চাপা পড়ে। পুলিশ, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় লোকজন ৪ ঘণ্টা অভিযান চালিয়ে চাপা পড়া ৯ জন শ্রমিককে উদ্ধার করে। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, দুই পেট্রল পাম্প ব্যবসায়ী আবুল কাশেম রুমেল ও আবু হিরন পঞ্চগড় ফিলিং স্টেশন নামে ওই পাম্প নির্মাণ করছিলেন।

এদিকে এ ঘটনার পরপরই ওই পেট্রল পাম্পের মালিকরা গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ওই পাম্প মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

উদ্ধার কাজের সময় পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় আমরা উদ্ধার কাজ সম্পন্ন করেছি। দুপুর ২টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টায় আমরা উদ্ধার কাজ শেষ করি। আমরা মোট
৯ জনকে উদ্ধার করেছি। তাদের মধ্যে ৩ জন মারা গেছেন।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম জানান, ওই পেট্রল পাম্পে নির্মাণাধীন ছাদ ধ্বসে হতাহতের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আলীম খান ওয়ারেশীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451