সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উসকানিতে পা না দিতে খালেদা জিয়া নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ২৩২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কোনো ধরনের উসকানিতে পা না দিতে খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে জেলগেটে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল এ কথা বলেন।

শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারা (পুলিশ) আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ইচ্ছাকৃতভাবে উসকানি দিচ্ছে। খালেদা জিয়া এ ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেছেন।

তিনি আরো বলেন, কারাগারে খালেদা জিয়ার মনোবল অত্যন্ত উঁচু রয়েছে। তিনি সব ধরনের পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করছেন। দেশের জন্য যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন তিনি। এক দিন সত্য প্রতিষ্ঠিত হবেই বলে মনে করেন খালেদা জিয়া।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে তারা কারাগারে যান। সাক্ষাৎ শেষে বিকেল ৪টা ৩৫ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কারাগারে দেখা করতে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার জমির উদ্দিন এবং চেয়ারপারসনের একান্তসচিব এ বি এম আব্দুস সাত্তার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451