রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘বৈদেশিক মুদ্রা অর্জনে পাটশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ২১৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে দেশের পাটকলগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেয়। তারা আমাদের পাটশিল্পকে ধ্বংস করে দেয়। ৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো তখন বন্ধ পাটকলগুলো খুলে দিতে শুরু করলাম। এরপর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আদমজী জুট মিল বন্ধ করে দিলো।

আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ৯১ সালে ক্ষমতায় এসে রাজাকার যুদ্ধাপরাধী নিজামীকে শিল্প ও কৃষি মন্ত্রণালয়ে বসিয়েছিলেন। এর মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ দুটি খাতকে ধ্বংস করেছিলেন। এর কারণ, তারা পেয়ারে পাকিস্তান, তাদের অন্তরে বাংলাদেশ নেই।

তিনি বলেন, দেশ স্বাধীনের পর যুদ্ধবিধ্বস্ত দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নজর দেন জাতির পিতা। তিনি বন্ধ সব কলকারখানা চালু করে জাতীয়করণ করেন। এর মধ্যে পাট শিল্প ছিল অন্যতম। কিন্তু, আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করা হলো।

শেখ হাসিনা বলেন, পাট এমন একটি জিনিস। যা পরিবেশবান্ধব। এর চাহিদা শেষ হবে না। আমরা এর ওপর গবেষণার সুযোগ করে দিলাম। পাটের জীবন রহস্য উন্মোচনের দ্বার খুলে দিলাম। এই আবিষ্কারের পর পাটের অধিকার প্রতিষ্ঠিত হলো।

তিনি বলেন, আমাদের রপ্তানি বহুমুখী করতে হবে। পাট আধুনিকীকরণ করতে হবে। এর ব্যবস্থা আমরা করে দিচ্ছি। বেসরকারি খাতকে আমরা সুবিধা দিচ্ছি। আমরা বন্ধ পাটকল খুলে দিচ্ছি।

এ সময় প্রধানমন্ত্রী অন্যান্য শিল্পের মতো পাটশিল্পও প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451