বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

  পতিসরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী  মহা-সমাবেশ অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০১৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

 
গোলাম সারোয়ার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিসর কাচাড়ীবাড়ি চত্বরে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এক মহা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আত্রাই থানা পুলিশের উদ্যোগে বেলা সাড়ে ১১টা থেকে “সন্ত্রাস নয় শান্তি চাই, শংকামুক্ত জীবন চাই” শ্লোগানে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন নওগাঁ’র পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম পিপিএম।

আত্রাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ বদরুদ্দোজা সরকারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, রানীনগর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ খান, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম, সাংবাদিক মোঃ কায়েস উদ্দিন, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্কাস আলী, মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শের-ই-আল্লামা বিপ্লব, বিশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা এবং পতিসর রথীন্দ্রনাথ ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক আহসান হাবিব বক্তব্য রাখেন।

সমাবেশে পুলিশ সুপার বলেছেন দেশের বিরাজমান পরি¯ি’তিতে কতিপয় পথভ্রষ্ট, শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যাকারী ব্যক্তি বা গোষ্ঠী ইসলাম প্রতিষ্ঠার নামে যুবসমাজকে ভুল তথ্য দিয়ে ভ্রান্তপথে পরিচালিত করে “জঙ্গিবাদ” সৃষ্টির মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভুমিকে রক্তাক্ত করছে। তারা আন্তর্জাতিক পরিমন্ডলে স্বাধীন, সার্বভৌম, শান্তিকামী মানুষের প্রিয় দেশ বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করছে। শিক্ষকদের প্রতি তিনি ছাত্র-ছাত্রীদের সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিক্ষাদানের পরামর্শ দেন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে ছাত্র-শিক্ষকগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451