বেনাপোল প্রতিনিধি ঃ-
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আজ মংগলবার সকালে বেনাপোলের
পুটখালি সীমান্ত থেকে ৪ জন ভারতীয় নাগরিক সহ ৪১ জন নারী ,পুরুষ ও শিশকে আটক
করেছে বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, বেশ
কিছু নারী শিশু ও পুরুষ অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশে করছে এমন ধরনের
গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আজ সকালে পুটখালি সীমান্তে অভিযান
চালিয়ে ২১ নারী, ১৫ জন পুরুষ ও ৫ শিশুকে আটক করে।
আটক নারী শিশুদের বাড়ি নড়াইল, ফরিদপুর ও বরিশাল জেলার বিভিন্ন স্থানে। এসময়
কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তবে ৪ ভারতীয়দের ১ নারী ও ৩ পুরুষের
বাড়ি পশ্চিমবংগের উওর ২৪ পরগনা জেলার বিভিণœ স্থানে। আজ মঙ্গলবার সকালেই
বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয় তাদের।
এ ব্যপারে মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।