মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়িয়ায় শিক্ষার্থী এসিড দগ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৩৯২ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় শিক্ষার্থী এসিড দগ্ধ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী
বাজারে পূর্ব শত্রুতার জের ধরে নবম শ্রেনীর এক ছাত্র এসিড দগ্ধ হয়েছে।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। এসিড দগ্ধকে ফুলবাড়ীয়া হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
উপজেলার পলাশতলী বয়ারমারা গ্রামের গোলাম মোস্তফার পুত্র মোঃ আব্দুল্লাহ
(১৫) শনিবার বিকালে কলা বিক্রি করতে পলাশতলী বাজারে যায়। সন্ধ্যার সময়
একই গ্রামের আকবর আলীর পুত্র আলহাজ মিয়াসহ ৩ জন স্কুল ছাত্র মোঃ
আব্দুল্লাহের উপর এসিড নিক্ষেপ করে। বাজারের লোকজন বিষয়টি টের পাওয়ার
আগেই ৩ বখাটে সটকে পড়ে। অন্বেষণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে
পড়–য়া এসিড দগ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহ জানায়, একটি মোবাইল চুরির
ঘটনাকে কেন্দ্র করে পাশ্ববর্তী বাড়ীর আসাদুলের সাথে বিরোধ চলে
আসছিল। এ ঘটনার সূত্র ধরেই তার শরীরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শিক্ষার্থীর পিতা গোলাম মোস্তফা জানান, তার ছেলের মোবাইল চুরির
ঘটনায় পূর্বে থানায় একটি জিডি করা ছিল। আমার ছেলে বাড়ীতে বের
হলে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল ঐ বখাটেরা।
ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্রর আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ
নজরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে এসিড দগ্ধকে
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসিডে তার মুখমন্ডলে বাম পাশসহ শরীরের
কিছু অংশ দগ্ধ হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451