বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ২৬৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

আর কদিন বাদে শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও এ আসরে অংশ নেবে বাংলাদেশ ও ভারত। আসরটিতে অংশ নিতে আজ রোববার ঢাকা ছেড়ে গেছে বাংলাদেশ দল। দুপুর ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ঢাকা ছেড়ে যায় দলটি।

এই দলে আছেন ১৩ ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কারণে তামিম ইকবাল, সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমসান এখন দুবাইতে আছেন। সেখানেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁদের।

আসরটি শুরু হবে ৬ মার্চ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত মুখোমুখি হবে। আর বাংলাদেশের প্রথম ম্যাচে মাঠে নামবে ৮ মার্চ, প্রতিপক্ষ ভারত।

চোটের কারেণ এই সিরিজের দল থেকেও শেষ পর্যন্ত ছিটকে পড়েন সাকিব আল হাসান। প্রথমে তাঁকে দলে রাখা হলেও আবার বাদ দেওয়া হয়। তাঁর জায়গায় দলে নেওয়া হয় উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসকে।

এই কিছুদিন আগে নিজেদের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। কনিষ্ঠা আঙুল ফেটে যাওয়ায় করাতে হয়েছিল সেলাই। এ কারণে টেস্ট সিরিজে খেলতে পারেননি। ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও। সাকিবের জায়গায় দুই ফরম্যাটেই অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ।

যদি শেষ মুহূর্তেও সাকিবকে পাওয়া যায়, সে জন্যই তাঁকে দলে রেখেই বিসিবি ঘোষণা করেছিল ১৬ সদস্যের দল। বাঁহাতি অলরাউন্ডারের বদলি হিসেবে মেহেদী হাসান মিরাজ আগে থেকেই ছিলেন দলে। শেষ মুহূর্তে লিটন ডাক পাওয়ায় ১৬ সদস্যের দল নিয়েই লঙ্কা সফরে যায় বাংলাদেশ দল।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরিফুল হক, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু ও লিটন দাস।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451