সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আগামী ১৪ মার্চ কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ২৯৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, 

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে আবারও রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ও পাবলিক লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

এ সময় শাহবাগ থানা পুলিশ আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানায়।

চাকরিপ্রত্যাশীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—কোটা শতকরা ৫৬ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ওই সব পদে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া, কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা, কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার-ফেস্টুনে ‘ইহা কোটা নয়, বৈষম্য’, ‘কোটা দিয়ে আমলা নয়, মেধা দিয়ে আমলা চাই’, ‘১০% বেশি কোটা নয়’, ‘স্বাধীনতার মূলমন্ত্র কোটাপ্রথার সংস্কার কর’—বিভিন্ন লেখা প্রদর্শন করে। এর আগে গত ১৭ ও ২৫ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিপ্রত্যাশীরা।

আন্দোলনকারীদের আহ্বায়ক ঢাবির শিক্ষার্থী হাসান আল মামুন বলেন, ‘সিভিল সার্ভিস কমিশনে যোগ্যতা ছাড়াও শুধু কোটার কারণে তাঁরা নিয়োগ পাচ্ছেন। এটা লাখ লাখ বেকারের সঙ্গে এক ধরনের প্রতারণা। আমরা কোটার বিরুদ্ধে নই। কোটা  থাকুক। তবে সেটা  শতকরা ১০ ভাগের বেশি নয়।’

পরবর্তী সময়ে আন্দোলনের ঘোষণা দিয়ে হাসান আল মামুন বলেন, ‘আগামী ১৪ মার্চ সারা দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451