বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বদলগাছীতে একাধিক মামলার আসামী গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

গোলাম সারোয়ার নওগাঁ প্রতিনিধি: বদলগাছীতে এক অভিযান চালিয়ে একাধিক

মামলার আসামী ও শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল জলিলকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শুক্রবার দুপূর আড়াইটার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে মাদক, ইয়াবাসহ

গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল জলিল উপজেলার সাগরপুর গ্রামের শরীফ

উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিঃ সহকারী পরিচালক মোহাম্মদ

আশিকুর রহমান পিএএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাগরপুর

গ্রামের আব্দুল জলিলের বাড়িতে মাদক কেনাবেচার জন্যে শনিবার রাতে নিয়ে

এসেছেন। এমন তথ্যের ভিত্তিতে দুপূরে তার বাড়িতে অভিযানে সময় আব্দুল জলিলের

কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন, ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল সেট

এবং নগদ ১১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।

মোহাম্মদ আশিকুর রহমান আরো জানান, আব্দুল জলিল দীর্ঘ দিন থেকে মাদক

ব্যবসার সাথে জড়িত থাকায় উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

আব্দুল জলিলের বিরুদ্ধে ৮টি মাদক ও ৩টি পুলিশের সাথে মারামারি সংক্রান্ত মোট

১১টি মামলা রয়েছে। বিকেলে থানায় হস্তান্তর শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451