মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না : মওদুদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ২০০ বার পড়া হয়েছে
মওদুদ

অনলাইন ডেস্কঃ- 

দেশের মানুষ আর একবার ভোট দেওয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের কোনো খবর থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘দেশের মানুষকে একবার ভোট দেওয়ার সুযোগ দেন। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আওয়ামী লীগের খবরই থাকবে না।’

আজ শনিবার সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লেবার পার্টি আয়োজিত ‘প্রতিহিংসার রজনীতি :  জাতীয় নির্বাচন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আপনারা চান খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করে ক্ষমতা দখল করতে। কিন্তু এ সুযোগ দেশের মানুষ আর আপনাদের দেবে না। জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিন তাহলে দেখবেন আপনাদের কি অবস্থা হয়। মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগকে আর খুঁজে পাওয়া যাবে না। বিএনপিকে ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবে।’

খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই নেতা।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, ‘আপনারা সরকারি খরচে নৌকায় ভোট চাইবেন আর আমাদের নেত্রীকে কারাগারে রাখবেন তা হবে না। সভা সমাবেশে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিবেন। নির্বাচন আইনে আছে তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক দল ও নেতা কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না। তাই শেখ হাসিনা এখন জনসভা করে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এটি জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না।’

বিএনপির এ নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটু সংযত হলে দেশকে আরো এগিয়ে নেওয়া যেত। দেশের গণতন্ত্রকে সুসংহত করা যেত। তার সামনে সুযোগ ছিলে বাকশাল কায়েমের মাধ্যমে আওয়ামী লীগের কপালে যে কালিমা লেপন হয়েছে তা মুছে ফেলার। কিন্তু তিনিও সেটা না করে করলেন উল্টোটা। তিনি চাইলে পারতেন মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র সুসংহত করতে। কিন্তু শেখ হাসিনা সেটা না করে করলেন একদলীয় শাসন কায়েম।’

এ সময় শিক্ষা ব্যবস্থা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেন মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করতে কোনো স্লোগান দরকার হবে না। খালেদা জিয়া আমাদের সাথে থাকবেন আর স্লোগান হবে ৭০ টাকা দরে চাল খাব না, নৌকায় ভোট দেব না। ১৫০ টাকায় পেঁয়াজ খাব না নৌকায় ভোট দিব না।’

লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মীর নাসির, বরকত উল্লাহ বুলু, বাবু নিতাই রায় চৌধুরী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451