শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারি তুষারে বিপর্যস্ত ইউরোপে বাড়ছে মৃতের সংখ্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ২৬৬ বার পড়া হয়েছে
ভারি তুষারে বিপর্যস্ত ইউরোপে বাড়ছে মৃতের সংখ্যা

অনলাইন ডেস্কঃ- 

ভারি তুষারপাতে বিপর্যস্ত গোটা ইউরোপ। চলমান এই তুষারপাতে মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সবশেষ বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা ৬০ জনে এসে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, চলমান ভারি তুষারপাতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে পোল্যান্ডে। সেখানে ২৩ জন মারা গেছেন। তাঁদের বেশির ভাগই ছিন্নমূল, যাঁরা মূলত রাস্তায় থাকেন। সেখানে তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে গেছে।

এ ছাড়া চেক রিপাবলিকে ছয়জন, লিথুয়ানিয়ায় পাঁচজন, ফ্রান্স ও স্লোভাকিয়ায় আটজন, স্পেনে তিনজন, ইতালি, সার্বিয়া, রোমানিয়া ও স্লোভেনিয়ায় আটজন এবং ব্রিটেন ও নেদারল্যান্ডসে দুজনের মৃত্যু হয়েছে।

তা ছাড়া ঠান্ডাজনিত রোগে ভুগছেন অনেকেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা জানিয়েছে, এ ধরনের বিপর্যয় দরিদ্র, গৃহহীন এবং অভিবাসীদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘ঠান্ডাজনিত রোগ-ব্যাধিতে বৃদ্ধ ও শিশু আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। আবার যাঁরা অনেক দিন ধরে রোগ-ব্যাধিতে আক্রান্ত কিংবা যাঁদের শারীরিক বা মানসিক নানা সমস্যা রয়েছে, তাঁরাই এ সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।‘

বৈরী আবহাওয়ার কারণে ইউরোপের বেশ কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে কয়েকশ ফ্লাইট। যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে। বন্ধ রয়েছে রাস্তা, স্কুলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।

আবহাওয়া বার্তায় জানা যায়, এরই মধ্যে ইউরোপের বিভিন্ন স্থানে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে। আশা করা যাচ্ছে, দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451