মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বার নির্বাচন, ফের ভোট গণনা শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ২৮২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ কার্যবর্ষের নির্বাচনে ভোট গণনা ফের শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে ঢাকা বারের নিজস্ব ভবনের তিনতলায় কড়া পাহাড়ার মধ্য দিয়ে এ ভোট গণনা শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকা বারের নিজস্ব ভবনের তিনতলায় ভোট গণনা শুরু হয়েছিল। কিন্তু রাত সাড়ে ১০টার দিকে ওই জায়গায় হামলার ঘটনা ঘটে। এতে ভোট গণনা স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।

এর পরই গতকাল শুক্রবার ঢাকা বারের নির্বাচন কমিশন প্রার্থীদের সঙ্গে আলোচনা শেষে আজ শনিবার ভোট গণনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট মাহবুবর হক বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

অন্যদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হান্নান ভূঁইয়া জানান, গত বৃহস্পতিবার রাতে ভোট গণনার সময় অতর্কিতে হামলা ও ককটেল নিক্ষেপ করা হয়। তিনি এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেন।

হান্নান জানান, আজ সুষ্ঠুভাবে কড়া পাহারায় ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। বিকেল নাগাদ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আবদুল মান্নান জানিয়েছে, গত মঙ্গল ও বুধবার মোট নয় হাজার ১১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন।

নীল প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে গোলাম মোস্তফা খান, সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম দেওয়ান, সহসভাপতি পদে এ আর মিজানুর রহমান, ট্রেজারার পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মো. নিহার হোসেইন ফারুক, সহসাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত উল্লাহ ভূঁইয়া ছোটন, লাইব্রেরি পদে এ বি এন ইফতেখারুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক পদে মো. জুলফিকার আলী হয়দার জীবন, সমাজকল্যাণ সম্পাদক পদে এম এ বি এম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ খলিলুর রহমান।

এ ছাড়া সদস্যপদে একতানদার হোসেন হাওলাদার বাপ্পি, হান্নান ভুইয়া, জাকিয়া সুলতানা মিষ্টি, মো. ইকবাল মাহমুদ সরকার, মো. মুকতাদির আহমেদ কাজল, মো. রাশেদুল ইসলাম রাশেদ, মো. শাহীন হোসেন, মো. জাহেদ উল আলম জতি, মেহেদী হাসান বাদল, মো. ইব্রাহিম স্বপন, মো. ইয়াছিন মিয়া, মোসা. জেবুন্নেছা খানম জীবন, নজরুল হক সুভা, শারমিন জাহান শিমু ও জহুরা খাতুন জুঁই।

অন্যদিকে সাদা প্যানেলের প্রার্থীরা হলেনসভাপতি পদে আবদুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মামুন, সিনিয়র সহসভাপতি কাজী শাহানারা ইয়াছমিন, সহসভাপতি পদে মো. রুহুল আমিন, ট্রেজারার পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহসাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটোয়ারি, লাইব্রেরি পদে এম মনিরুজ্জামান মানির, সাংস্কৃতিক সম্পাদক পদে তাছলিমা আক্তর রিতা, দপ্তর সম্পাদক পদে আবদুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে হুমায়ুন খন্দকার টগর এবং খেলাধুলা সম্পাদক পদে সাদিয়া আফরীন শিল্পি।

সদস্য পদে রয়েছেন আবদুর রব খান পল্লব, আসাদুজ্জামান বাবু, মো. হাসান আকবার আফজাল, সুমন মিয়া, মো. নুরুদ্দিন, শেখ সাইফুর রহমান সুমন, মো. ইব্রাহিম হোসেন, মো. সাইফুজ্জামান টিপু, মোহা. আহসান হাবীব, সাদিয়া আফরোজা, সাবিনা আক্তার দিপা, মির্জা মো. জামাল হোসেন, মো. খায়রুল ইসলাম, সফাত নাহার সুমি ও তুষার ঘোষ।

নির্বাচনে সদস্য পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থীর নাম মৌসুমি বেগম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451