শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুক্তি পেয়েছে ‘পাষাণে’র ট্রেইলার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৩৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

আবারও নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা সৈকত নাসির। ‘পাষাণ’ শিরোনামের ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৩ মার্চ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে প্রকাশ করা হয় ছবির ট্রেইলার। দুই মিনিটের এই ট্রেইলারে নায়ক ওমকে অ্যাকশন লুকে দেখা যায়।

‘পাষাণ’ বাংলাদেশের ছবি হলেও এতে অভিনয় করেছেন কলকাতার নায়ক ওম। এর কারণ জিজ্ঞেস করলে পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমি কখনই মনে করি না শিল্পী দেখতে দর্শক হলে যান। আমার বিশ্বাস, দর্শক হলে যান সুন্দর একটি গল্পের পরিপূর্ণ ছবি দেখতে। আমি যে গল্পটা বলছি, সেটি সঠিকভাবে বলতে পারছে কি না, সেটাই মূল বিষয়। আমি যদি স্মার্টলি গল্পটা বলতে পারি, দর্শক আমার ছবি পছন্দ করবে। আর যদি যেনতেনভাবে গল্প বলি তাহলে দর্শক তা পছন্দ করবে না। ওম আমার ছবিতে যেভাবে চেয়েছি, সেভাবেই অভিনয় করেছেন। একজন পরিচালক এটাই চান।’

বাংলাদেশের নায়ক নিয়েই কাজ করতে চেয়েছিলেন সৈকত নাসির, কিন্তু তাঁদের ব্যস্ততার কারণে কলকাতায় যেতে হয়েছে তাঁকে, এমনটাই জানালেন তিনি। সৈকত বলেন, ‘আসলে আমিও চেয়েছিলাম বাংলাদেশের কোনো নায়ক নিয়ে ছবিটি নির্মাণ করতে। কিন্তু কারো শিডিউল পাইনি, সবাই অনেক ব্যস্ত,  আর আমার সবকিছু রেডি ছিল, তখন শুটিং না করতে পারলে সমস্যা হতো, শেষে আমি ওমকে নিয়েই কাজটি করেছি। এবং কাজে আমি সন্তুষ্ট।’

ছবিতে ওমের নায়িকা হিসেবে দেখা যাবে মিমকে।

[vsw id=”vnYyk_LfpSg” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]

সুত্র/এনটিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451